শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন:লক্ষ্মীপুরে বিমান মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।নৌকায় ভোট দিলে উন্নয়নের জোয়ারে ভাসবে দেশ।’

বৃহস্পতিবার (৮মার্চ,২০১৮) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য বান্ধব কর্মসুচির অধিনে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

মন্ত্রী শাহজাহান কামাল বিএনপি’র কঠোর সমালোচনা করে আরো বলেন,‘খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান দূর্নীতিবাজ এবং এতিমের টাকা আত্মসাতকারী। তিনি (খালেদা) এতিমদের টাকা মেরে এখন জেলে আছেন।’

অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান প্রমুখ।