চাটখিলে বৃদ্ধনিবাস ও ফ্রি ডক্টরস চেম্বার চালু করার উদ্যোগ নিয়েছেন ডা. রুবাইয়াত ইসলাম মন্টি

অনলাইন ডেস্ক :

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বিশিষ্ট শিল্পপতি, দানবীর ও সমাজসেবক ডা. রুবাইয়াত ইসলাম মন্টি তাঁর পৈত্রিক নিবাস চাটখিল উপজেলার গোমাতলী গ্রামের ডা. সুলতান মাহমুদ ভবনে বৃদ্ধনিবাস ও ফ্রি ডক্টরস চেম্বার চালু করার উদ্যোগ নিয়েছেন। শীঘ্রই এই কার্যক্রম উদ্বোধন করা হবে বলে জানা গেছে।

ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের চেয়ারম্যান ও সুমনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. রুবাইয়াত ইসলাম মন্টি’র স্বপ্রণোদিত উদ্যোগে ‘ডা. সিরাজুল ইসলাম বৃদ্ধনিবাস’ ও ‘ডা. সিরাজুল ইসলাম ফ্রি ডক্টরস চেম্বার’ নামক প্রতিষ্ঠানদ্বয়ের মাধ্যমে জেলার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে থাকা, খাওয়াসহ বিনামূল্যে চিকিৎসা প্রধান করা হবে, যাতে করে জেলার প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য, বস্র, বাসস্থান ও চিকিৎসার মত মৌলিক চাহিদা পুরুন হয়। আগামী এপ্রিল-২০১৮ থেকে অত্র প্রতিষ্ঠানদ্বয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে মর্মে জানান বিশিষ্ট দানবীর ডা. রুবাইয়াত ইসলাম মন্টি।

তিনি আরও বলেন, ‘‘এই অঞ্চলে সুবিধাবঞ্চিত ও অসহায় বৃদ্ধদের জন্য তেমন কোন সেবা প্রতিষ্ঠান গড়ে উঠে নাই, আমি মনে করি বৃদ্ধনিবাসের মাধ্যমে মানবিক কার্যক্রম ফলফ্রসু হবে।’’