সন্ত্রাসী হামলার প্রতিবাদে চাটখিলে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

চাটখিল প্রতিনিধি :
নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীরা ৩ ঘন্টা ব্যাপি দোকান পাট বন্ধ রেখে সড়ক অবরোধ করে।
সোমবার(২এপ্রিল,২০১৮)সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত চাটখিল উপজেলার বদলকোট বাজারে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে রাখে।
ব্যবসায়ীরা জানান রোববার রাত সাড়ে ৮টার দিকে ফতেপুর গ্রামের সন্ত্রাসী জাবেদ ১০/১৫ জন সন্ত্রাসী নিয়ে বদলকোট বাজারের মাংস ব্যবসায়ী রাসেল (৩২) এর ওপর হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা গতকাল সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত দোকান বন্ধ রেখে ও চাটখিল-দল্টা সড়ক অবরোধ করে রাখে।
চাটখিল থানার ওসি জহিরুল আনোয়ার ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসীদের কে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেয়।
