লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ চেষ্টাকালে বখাটে দুই যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে তিন মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টাকালে দুই বখাটে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শনিবার (২১ জুলাই,১৮) বিকালে ওই তিন ছাত্রী মাদ্রাসা থেকে সিএনজি যোগে বাড়ী ফেরার পথে সদর উপজেলার টুমচর গ্রামে এ ঘটনা ঘটে। আটক বখাটেরা টুমচর গ্রামের বাসিন্দা মোক্তার ও রুবেল।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, টুমচর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেনীর তিনজন ছাত্রী মাদ্রসা থেকে সিএনজি যোগে বাড়ী ফিলছিলেন। এসময় ছাত্রীরা ছাড়াও চালকসহ আরো তিনজন গাড়ীতে ছিলেন। তারা ছাত্রীদের যে স্থানে নামানোর কথা সেখানে না নামিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছে। তাতে একজন সিএনজি থেকে রাস্তায় লাফিয়ে পড়ে চিৎকার করতে থাকে। তাঁর চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে ঐ সিএনজি থেকে দুই বখাটে যুবককে আটক করে। অন্যজন পালিয়ে যান। পরে এলাকাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ নুরুল আমিন লোলার সহযোগীতায় বখাটেদের পুলিশে সোপর্দ করে।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

Share this news as a Photo Card

22 July 2018

লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রী অপহরণ চেষ্টাকালে বখাটে দুই যুবক আটক

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে