লক্ষ্মীপুরে র্যাবের অভিযানে মাদক সহ আটক – ২

রায়পুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার ( ২৩ জুলাই,১৮) রায়পুর উপজেলার শিবপুর গ্রামের চৌকিদার বাড়ী থেকে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, গোপন সাংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ১২৬ পিচ ইয়াবা, ১৬০ গ্রাম গাঁজা ও নগদ ১৫ হাজার ৬০ টাকা সহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করে র্যাব। আটককৃতরা হলেন ওই এলাকার আবুল কালামের পুত্র দেলোয়ার হোসেন মাইকেল ও তার সহোদর ভাই মোঃ লিটন।
