নিয়োগ বিজ্ঞপ্তি

লক্ষ্মীপুর বিজনেস ডেভেলপমেন্ট সোসাইটি

লিটন মঞ্চিল,ভোলা-বরিশাল রোড,বাঞ্চানগর,লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।

 

 নিয়োগ বিজ্ঞপ্তি

লক্ষ্মীপুর বিজনেস ডেভেলপমেন্ট সোসাইটি (এলবিডিএস) সংস্থার ঋন কাযর্ক্রম পরিচালনার জন্য লক্ষ্মীপুর সদর উপজেলার যে কোন অঞ্চলে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে শর্তসাপেক্ষে নিন্মলিখিত পদের জন্য দরখাস্ত আহবান করছে।  নির্বাচিত  ব্যাক্তিগন ঋণ কাযর্ক্রম পরিচালনার জন্য ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সংগঠিত করে ঋণ ও সঞ্চয় কাযর্ক্রম পরিচালনা করতে হবে।

পদের নাম ও সংখ্যা : কর্মসূচী সহকারী (পুরুষ),  ০২ জন

শিক্ষাগত যোগ্যতাঃ নুন্যতম এইচ এস সি

অভিজ্ঞতাঃ ঋণ কাযর্ক্রম পরিচালনায় কমপক্ষে ০১(এক) বৎসর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা মার্কেটিং পেশায় ০১(এক) বৎসর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রিপোট তৈরী, পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ে সমস্যা সমাধানে অভিজ্ঞ হতে হবে।

বয়স : সর্বোচ্চ ৩০ বছর।

বেতন ভাতা : প্রথম ৬ মাস শিক্ষানবীশকালে মাসিক  ৭০০০ টাকা এবং মোবাইল ভাতা। সফলভাবে  শিক্ষানবীশকাল শেষে স্থায়ীকরনের পর সংস্থার নির্ধারিত বেতন কাঠামো এবং ২ টি উৎসব ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা ।

দায়িত্ব ও কর্তব্য :

১. অফিস এবং মাঠ পর্যায়ের ঋণ কার্যক্রমের সকল দায়-দায়িত্ব পালন।

২. রিপোট তৈরী এবং পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন করা।

৩. অফিস থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা।

আবেদনের নিয়মাবলী :

১.আগ্রহী প্রার্থীদেরকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি, ২ কপি সদ্য তোলা রঙ্গিন ছবি, ২ জন পরিচয় প্রদানকারী ব্যাক্তির নাম,ঠিকানা ও মোবাইল নাম্বার এবং স্ব-হস্তে লিখিত আবেদনকারীর পূর্নাঙ্গ জীবনবৃত্ত্বান্ত (মোবাইল নাম্বার সহ) সহ আবেদনপত্র আগামী ২০/১০/২০১৮ ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, লক্ষ্মীপুর বিজনেস ডেভেলপমেন্ট সোসাইটি, লিটন মঞ্জিল, ভোলা-বরিশাল রোড, পোঃ লক্ষ্মীপুর-৩৭০০, উপজেলাঃ সদর, জেলাঃ লক্ষ্মীপুর এই ঠিকানায় পাঠাতে হবে। ( বাস টার্মিনাল থেকে প্রায় ২০০ গজ দক্ষিনে )

২.সাক্ষাৎকারের সময় অবশ্যই শিক্ষাগত যোগ্যতার এবং অভিজ্ঞতার সনদের মূল কপি সঙ্গে আনতে হবে।

৩.সাক্ষাৎকার এ অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

শর্তাবলী :

১. নির্বাচিত প্রার্থীদেরকে চাকুরিতে যোগদানের সময় জামানত বাবত নগদ ১০০০০ (দশ হাজার) টাকা প্রদান করতে হবে ( যা চাকুরি শেষে সুদসহ ফেরতযোগ্য)।

২. সংস্থার প্রয়োজনে অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস প্রদান করতে হবে।

৩. সংস্থায় নুন্যতম এক বৎসর কাজ করার নিশ্চয়তা প্রদান করতে হবে।

৪. বাইসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।