আমিরাবাদ আদর্শ শিশু নিকেতন এর উদ্যোগে শিক্ষার অগ্রগতি নিয়ে অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শনিবার সকাল ১১ টায় আমিরাবাদ (নতুন বাজার) আদর্শ শিশু নিকেতন বিদ্যালয় মাঠে আদর্শ শিশু নিকেতনের সভাপতি মোহাম্মদ উল্যার সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন বিএ’র সঞ্চালনায় শিক্ষা উন্নয়ন কল্পে অভিভাবক ও এলাকাবাসীকে নিয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কানাডা প্রবাসী ও শিশু নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ সামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন দেওটি ইউপি চেয়ারম্যান নুরুল আমিন শাকিল। বক্তব্য রাখেন ঢাকা ইনফিরিয়াল হোটেলের সত্ত্বাধিকারী মোঃ শহিদ উল্যা, নান্দিয়াপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ কবির হোসেন, শিশু নিকেতনের সহÑসভাপতি এস এম আকবর হোসেন, শিশু নিকেতনের উপদেষ্টা আবুল হোসেন মেম্বার, মাষ্টার আবদুল মান্নান, জাকির হোসেন সাজু, ইউপি সদস্য শাহ আলম বাবুল, মুক্তিযোদ্ধা আবদুল মালেক, সমাজসেবক আবদুল ওয়াদুদ, শিক্ষক খোরশেদ আলম, পরিচালক নজরুল ইসলাম, সোলতান মাহমুদ ও গোলাম মোস্তফা সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
