বাংলা নববর্ষকে বরন করতে লক্ষ্মীপুর জেলা পুলিশ প্রশাসনের ব্যাতিক্রমী আয়োজন

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বাংলা নববর্ষকে বরন করতে ব্যাতিক্রমী আয়োজন করে লক্ষ্মীপুর জেলা পুলিশ প্রশাসন।

সোমবার(১৫এপ্রিল)লক্ষ্মীপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে জেলা পুলিশ লাইন্স মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষ্যে জেলা পুলিশ লাইন্স মাঠে দিনব্যাপী বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে দিনব্যাপী বসে গ্রামীন মেলা। এ মেলায় ২৫টি স্টলে গ্রামীন সব আচাড়সহ ঐতিহ্যবাহী হরক রকমের পিঠার প্রসরা সাজিয়ে বসেছেন স্টলগুলোতে।

এছাড়া পুলিশ সদস্য ও তাদের পরিবারের মধ্যে বালকদের গ্রামীন খেলা হাডুডু, রশি টানা, গোল্লা এবং নারীদের হাড়িভাঙ্গা, কানামাচি, বালিশ খেলাসহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্রগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রোকন উদ্দিন মাহমুদ, পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন সহ জেলায় কর্মরত সংবাদকর্মীরা।