লক্ষ্মীপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি:

‘‘আসুন বায়ু দূষণ রোধ করি’’ এই স্লোগানে লক্ষ্মীপুরে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস-২০১৯।

বৃহস্পতিবার(২০ জুন ,২০১৯) সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসন,লক্ষ্মীপুর এর আয়োজনে  দিবসটি উপলক্ষে কালেক্টরেট ভবণ প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়া’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: মো: নিজাম উদ্দিন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা এস আর আরমান শাকিল, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, লক্ষ্মীপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো: শাহজাহান আলি, সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা (নার্সারী) এএসএম মহি উদ্দিন চৌধুরী প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।