লক্ষ্মীপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

লক্ষ্মীপুর প্রতিনিধি:
‘‘তামাকে হয় ফুসফুস ক্ষয়, সুস্বাস্থ্য কাম্য তামাক নয়’’ এমন স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস -২০১৯ পালিত হয়।
বৃহস্পতিবার(২০ জুন ,২০১৯) সকাল ১০টায় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ,লক্ষ্মীপুর এর আয়োজনে দিবসটি উপলক্ষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ হতে র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান মামুন।
