লক্ষ্মীপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ জুন,২০১৯ ) সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে নিজস্ব হলরুমে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল।

এতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রহমত উল্ল্যাহ বিপ্লব।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সচিবরা উপস্থিত ছিলেন।