লক্ষ্মীপুরে এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে বিনামুল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

সংবাদদাতাঃ
১৫ আগস্ট জাতীয় শোকদিবসে লক্ষ্মীপুর সদর উপজেলার ঝাউডগী গ্রামে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার গরীব ও অসহায় মানুষকে চিকিৎসা সহায়তা হিসাবে বিনামুল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
চিকিসক হিসাবে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ সাইক হাসান, এমবিবিএস। ১৫ আগস্ট দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত এলাকার শতাধিক গরীব ও অসহায় মানুষ এই সেবা নেন। এর আগে ঝাউডগী গ্রামে কোন এমবিবিএস ডাক্তার সরাসরি এলাকায় গিয়ে চিকিৎসা সেবা দেওয়ার দৃষ্টান্ত নেই। তাই নিজ গ্রামে একজন চিকিৎসক পেয়ে গ্রামের মানুষ খুব খুশি হয়। তারা এনজিও ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন।
এই সময় এলাকার গণ্যমান্য বক্তিগন উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থা ইসোলপের নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ, সেডো সংস্থার নির্বাহী পরিচালক হোসাইন চৌধুরী, ওয়াকাস সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সফিকুল ইসলাম, মোঃ রাসেল প্রমুখ ।
