শ্যামনগর আওয়ামিলীগ নেতা গোলাম মোস্তফা মুকুলের ইন্তেকাল

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোস্তফা মুকুল ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ৯টার দিকে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্র জানিয়েছে, উপজেলার হায়বাতপুরের নিজ বাড়িতে গোসল করতে গিয়ে বাথরুমে পড়ে যান গোলাম মোস্তফা মুকুল। এসময় তার হার্ট অ্যাটাক হয়। তাকে তাৎক্ষণিক স্থানীয় রিডা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুজিত রায় তাকে মৃত ঘোষণা করেন।সৎ, ও নীতিবান এই নেতার অকাল মৃত্যুতে শোকাভিভূত পুরো সাতক্ষীরা জেলাবাসি।

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this news as a Photo Card

15 May 2020

শ্যামনগর আওয়ামিলীগ নেতা গোলাম মোস্তফা মুকুলের ইন্তেকাল

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে