সন্ধানপুর ইউনিয়ন বাসী সহ দেশ বিদেশে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা

টাংগাইল প্রতিনিধি।।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাংগাইল জেলার অন্তর্ভুক্ত ঘাটাইল উপজেলার ৯নং সন্ধানপুর ইউনিয়ন বাসী সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃমোশারফ হোসেন (মুরাদ)।

শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা পুরো এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে থাকে। এই দিন সকল মানুষ সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ এক সাথে উপভোগ করে থাকে।

তিনি আরো বলেন,  মানবতার অবারিত কল্যাণের বার্তা বয়ে আনুক ঈদ-উল-ফিতর, সবার জীবনে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি।

সাম্য ও সম্প্রীতির চেতনায় আনন্দমুখর হয়ে উঠুক সকল শ্রেণি-পেশার নির্বিশেষে সকলের জীবন। ঈদের আনন্দে পূর্ণ হোক বাংলার প্রতিটি ঘর।

তবে এই বছরের ঈদটা হচ্ছে একটু অন্য রকম এই করোনা ভাইরাসের কারনে এই বার ঈদে আমরা পোরপুরি ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারছিনা।তবে এই ঈদের উসিলায় আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন।

আমরা সবাই ঈদের নামাজ পড়ব সামাজিক দুরুত্বটা বজায় রেখে।এই করোনার ভাইরাসের মোকাবিলা করার জন্য আমরা সবাই ঘরে থাকি নিরাপদে থাকি আপনজন কে নিরাপদে রাখি সবাইকে ঈদের শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মোবারক।