ফটিকছড়ি নানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ওসমান গণি বাবুর ইন্তেকাল

আতিক নজরুল,ফটিকছ, (চট্টগ্রাম)প্রতিনিধি।।   

শনিবর( ২৩ মে) রাত ১.৪৫ মিনিটের সময় ফটিকছড়ি নানুপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সৈয়দ ওসমান গণি বাবু ইন্তিকাল করেছেন।ইন্না-লিল্লাহ ওয়াইন্নালিল্লাহে রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।তিনি দুই কন্যা সন্তান,স্ত্রী,অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে এই পৃথিবী থেকে বিদায় নেন।

তিনি বর্ণাঢ্য রাজনীতির অধিকারী ছিলেন।তিনি দীর্ঘদিন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের বিভিন্ন পদে ছিলেন ও গত কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য এবং ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি দায়িত্ব পালন করেন।তিন একনাগাড়ে ২০০২ সাল থেকে আজ অবধি নানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত ছিলেন।

তারঁ মৃত্যুতে নানুপুরসহ পুরা ফটিকছড়িতে শোকের ছায়া নেমে এসেছে।