নোয়াখালীতে নতুন করে ২৯ জনের করোনা শনাক্ত,এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪৫৬

নোয়াখালী প্রতিনিধি।।
নোয়াখালীতে নতুন করে একদিনে ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৫৬ জন। করোনায় জেলায় মোট মৃত্যু ১০ জনের।
বৃহস্পতিবার(২৮ মে) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।
তিনি বলেন, গত ২৫, ২৬ ও ২৭ মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। পরে ২৭ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজেটিভ আসে।
করোনায় আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদর-১১ জন, সুবর্ণচর-০১ জন, বেগমগঞ্জ-০২ জন, সোনাইমুড়ী-০৯ জন, সেনবাগ-০২ জন, কবিরহাট-০৪ জন।এ নিয়ে জেলায় মোট আক্রান্ত -৪৫৬ জন ,মৃত্যু হয়েছে-১০ জন এবং সুস্থ হয়েছেন -৩৯ জন।
২৪ ঘন্টায় স্যাম্পল প্রেরণ-১৭৬ জন।এযাবৎ মোট স্যাম্পল প্রেরণ-৩৭৭৯ জন।
আজকের প্রাপ্ত ফলাফল -২১৯ জন।
পজিটিভ -২৯ জন।
নেগেটিভ -১৯০ জন।
এ পর্যন্ত প্রাপ্ত ফলাফল -৩৪২০ জন।পজিটিভ -৪৫৬ জন। নেগেটিভ -২৯৬৪ জন।
আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা : ৪০৭ জন।
কোভিড হাসপাতালে (শহীদ ভুলু ষ্টেডিয়াম) ভর্তি রোগীর সংখ্যা : ১৯ জন।
করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা : (উপজেলা ভিত্তিক তথ্য) :
নোয়াখালী সদর-৭১ জন।
সুবর্ণচর-১৫ জন।
হাতিয়া-০৬ জন।
বেগমগঞ্জ -২২৬ জন।
সোনাইমুড়ী-২৮ জন।
চাটখিল-৩০ জন।
সেনবাগ-১৩ জন।
কোম্পানিগঞ্জ -০৭ জন।
কবিরহাট-৬০ জন।
আক্রান্তের হার ১৩.৩৩%
সুস্থতার হার ৮.৫৯%
