লক্ষ্মীপুরে করোনায় নতুন আক্রান্ত ৩৭ জন,এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১৮৬

অনলাইন ডেস্ক।।
লক্ষ্মীপুরের নতুন করে আরো ৩৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।এনিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ১৮৬ জন ।
বুধবার(২৭ মে) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২০, রামগঞ্জে ৭, কমলনগরে ৭, রামগতিতে ২ ও লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে নমুনা নেয়া চাঁদপুরের ১ চাকুরীজীবি শনাক্ত হয়েছে। এছাড়াও লক্ষ্মীপুর সদরে ১ ও রায়পুর উপজেলার ১ জন পুরাতন শনাক্ত ব্যক্তি রয়েছে। এনিয়ে লক্ষ্মীপুর জেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১শ’ ৮৬জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা যায়, ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফার সেন্টার (NILMRC) এ বিগত ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত সংগৃহীত নমুনা প্রেরণ করা হয়। এর প্রেক্ষিতে আজ রেজাল্ট পাওয়া যায়। সর্বমোট প্রাপ্ত রেজাল্ট ২শ’ ৮৫। এরমধ্যে নতুন পজেটিভ ৩১ জন। এছাড়াও NSTU হতে প্রাপ্ত– পজেটিভ– ৫ (কমলনগর) ও ঢাকা হতে আগত ১ (সদর) রয়েছেন। সর্বমোট জেলায় নতুন ৩৭ জন আক্রান্ত রোগী। এনিয়ে সর্বমোট রোগীর সংখ্যা ১শ’ ৮৬জন। এর আগে জেলায় পজেটিভ রোগীর সংখ্যা ছিল ১শ’ ৪৯ জন।
