কুমিল্লায় কিশোরকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক।।

কুমিল্লায় জনি(১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা।নিহত জনি নগরীর গোবিন্দপুর এলাকার আবুল হাশেমের ছেলে। সে তার পরিবারের সাথে শাকতলা এলাকায় ভাড়া বাসায় থাকতো।

বুধবার(২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর শাকতলা এলাকায় ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকালে নগরীর শাকতলা এলাকায় বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলতে যায়। খেলা শেষে সন্ধ্যায় বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ঘাতকরা পালিয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুল্লাহ আলমামুন জানান, শরীরে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। ঘাতকদের গ্রেফতার করতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে