হাতিয়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় মেঘনা নদীর পাড় থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪৫ বছর

মঙ্গলবার ( জুন) সকাল ১১টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাটের পশ্চিম পাশে মেঘনা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়

মোরশেদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হালিম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে

ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।