হাকিমপুরে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রনে ভ্যাকসিনেটরদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

হিলি(দিনাজপুর)প্রতিনিধি।।

দিনাজপুরের হাকিমপুরে উপজেলা প্রাণী সম্পদের উদ্যোগে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিনেটরদের প্রশিক্ষাণ দেয়া হয়।

বৃহস্পতিবার(০৪ জুন) দিনব্যাপি উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ে উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সামাদের সভাপতিত্বে  প্রশিক্ষণ প্রদান করেন, ভেটেনারি সার্জন ডা. রতন কুমার ঘোষ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিনুর আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, ইউএনও মো. আব্দুর রাফিউল আলম, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন।

প্রশিক্ষণ শেষে এলডিডিপি প্রকল্পের আওতায় লাইভস্টক সার্ভিস প্রভাইডার (এলএসপি) দের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

05 June 2020

হাকিমপুরে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রনে ভ্যাকসিনেটরদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে