দেবহাটায় ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত অসহায় মানুষের মাঝে চেক বিতরণ

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
রবিবার(০৭ জুন)দুপুরে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা হিসাবে, ক্যান্সার ও কিডনী রোগে আক্রান্ত ৭ জন অসহায় ব্যাক্তির মধ্যে, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয় ।
উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গনি।দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাজিয়া আফরীন ।
দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবু অধীর কুমার গাইন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হাই রকেট ।
