টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই নদীতে গোসল করতে গিয়ে দুই কলেজ ছাত্রর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি।।
টাঙ্গাইলের ঘাটাইলে বংশাই নদীতে গোসল করতে গিয়ে দুই কলেজ ছাত্রর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার(০৭ জুন) দুপুরে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের আঙ্গারখোলা সেতুর নীচে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার ঘন্টা পর টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদী থেকে তাদের লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কলেজ পড়ুয়া দুই ছাত্রের বাড়ি উপজেলার ছনখোলা গ্রামে। এক জন হলেন আব্দুল বাছেদের ছেলে আব্দুল্লাহ আল নোমন। সে টাঙ্গাইলের করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আরেকজন হলেন ঘাটাইল উপজেলার সন্ধানপুর স্কুল এন্ড কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী ফারুক খান ওরফে ফরমান। সে একই গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে। তারা দুজন বন্ধু।
রোববার দুপুর ১২ টার দিকে ফুটবল খেলে অন্য বন্ধুদের সাথে দুই বন্ধু নোমান ও ফারুকও গোসল করতে উপজেলার পোড়াবাড়ি-গারোবাজার সড়কে সংগ্রামপুর ইউনিয়নের আঙ্গারখোলা সেতুর এলাকায় যায়। অন্যদের সাথে সাতার না জানা অর্নাস পড়ুয়া ছাত্র আব্দুল্লাহ আল নোমন কম পানি ভেবে গোসল করতে নদীতে নামে। কিন্তু নদীর পানির গভীরতা বেশী থাকায় তলিয়ে সে তলিয়ে যেতে থাকে এ সময় অপর বন্ধু এইচএসসি পরীক্ষার্থী ফারুক তাকে উদ্ধার করতে গেলে দুইজনই হাবুডুবু খেয়ে নদীর পানিতে ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান , রবিবার দুপুর ১২ টার দিকে ছোনখোলা গ্রামের আঃ বাছেদের ছেলে আব্দুল্লাহ আল নোমান (২২) ও একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ ফারুক খান (২০) সংগ্রামপুর ইউনিয়নের আংগার খোলা স্বপ্নের সেতু নামক স্থানে গোসল করতে যায়। অনেকেই সেতু থেকে লাফিয়ে পানিতে ঝাপিয়ে দিচ্ছে। দুই বন্ধুর কেউ সাঁতার না জানায় নদীর কম পানিতেই গোসল করতে থাকে। এক বন্ধু সেতুর পাটাতনে দাড়িয়ে গোসল করতে গেলে পানির স্রোতে তাকে ভেসে নিয়ে যায়। পরে অপর বন্ধু তাকে উদ্ধার করতে গেলে সেও ভেসে যায়। পরে দুই বন্ধুই পানির স্রোতে ভেসে গেলে নিখোঁজ হয়।
বিষয়টি স্থানীয় প্রশাসন অবগত হলে নিখোঁজ দুই ছাত্রের লাশ উদ্ধারের জন্য দ্রুত ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনা স্থলে পাঠানো হয়। এরপর আব্দুল্লাহ আল নোমানের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল । ফারুক খানের লাশ উদ্ধারের চেষ্টা চলছে।
