রেড জোনে থাকবে সাধারণ ছুটি : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক।।

করোনায় অধিক সংক্রমিত এলাকাকে রেড জোন ঘোষণা করে সে সব এলাকায় লকডাউন করে দেয়া হবে। সেই এলাকায় সাধারণ ছুটি থাকবে। এছাড়া অন্যান্য স্থানে আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে অফিস খোলা থাকবে, চলবে গণপরিবহনও জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ শনিবার (১৩ জুন) দুপুরে গণমাধ্যমকে তিনি তথ্য জানান

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, আগামী দুএক দিনের মধ্যেই সারা দেশে অধিক সংক্রমণ এলাকাগুলোকে চিহ্নিত করেরেড জোনঘোষণা করা শুরু হবে

তিনি জানান, যেখানে রেড জোন হবে সেটাকে ব্লক করা হবে। সেটাকে ম্যানেজমেন্ট করার চেষ্টা কো হবে। সেখানে সাধারণ ছুটি থাকবে। রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করে যে যেখানে আছে সেখানেই থাকবে

ফরহাদ হোসেন বলেন, রেড জোনগুলোতে কভিড১৯ পরীক্ষায় বুথ বসানো হবে। সেখানে চিকিৎসক অ্যাম্বুলেন্স থাকবে। খাবারের ব্যবস্থা করা হবে। চারপাশ থেকে ওই অঞ্চলকে ঘিরে দেয়া হবে যাতে মানুষ বাইরে বের হতে না পারে। রেড জোন এলাকায় সবকিছু রেখেই পরিপূর্ণভাবে এটা বাস্তবায়ন করা হবে। যেহেতু আমরা রেডজোন ঘোষণা করে সেখানে ব্লক করব, তাই ১৬ জুন থেকে এভাবেই চলতে থাকবে বলেও জানান তিনি