চট্টগ্রামে নিজের ৫ তলা বিল্ডিং আইসোলেশন জন্য হস্তান্তর করেন মুহাম্মদ আব্দুলাহ

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
কোভিড-১৯ পজেটিভ রোগীদের জন্য আইসোলেশন সেন্টার বানাতে নিজের ৫ তলা ভবনের পুরোটাই কেন্দ্রীয় গাউছিয়া কমিটি বাংলাদেশের কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন গাউছিয়া কমিটি বাংলাদেশ চান্দগাঁও থানার সাধারণ সম্পাদক, রাবেয়া বশর জনকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ।
গাউছিয়া কমিটি বাংলাদেশ করোনা মহামারীর শুরু থেকেই করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের দাফন-কাফনের দায়িত্ব পালনসহ দরিদ্র ও মধ্যবিত্তদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে।
এ দুঃসময়ে এমন পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। শীঘ্রই কেন্দ্রীয় গাউছিয়া কমিটি ভবনটি আইসোলেশন সেন্টারে রূপান্তরের কাজ শুরু করা হবে।
