বাংলাদেশ বিমান বাহিনীর কর্তৃক গোলাবর্ষণ মহড়া

চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে (VGD-2) বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন প্রকার জংগী বিমানের মাধ্যমে আকাশ হতে আকাশে তাজা গোলা ও মিসাইল বর্ষণ মহড়া গত ০৩-০৬-২০২০ তারিখে শুরু হয়েছে।  মহড়াটি আগামী ১৫-০৬-২০২০ তারিখ পর্যন্ত প্রত্যহ সকাল ০৮০০ ঘটিকায় শুরু হয়ে বিকাল ৫.৩০ ঘটিকা পর্যন্ত চলবে।

১৩ দিনব্যাপী এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন জংগী বিমানের মাধ্যমে আকাশ হতে আকাশে তাজা গোলা ও মিসাইল বর্ষণের পাশাপাশি আকাশযুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল অনুশীলন করবে।

উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি গত ১১-০৬-২০২০ তারিখে উক্ত মহড়ায় অংশগ্রহণ করেন।

এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকগণসহ বিভিন্ন পদবীর সদস্যগণ এ মহড়ায় সক্রিয়ভাবে অংশগ্রহন করে।

Share this news as a Photo Card

14 June 2020

বাংলাদেশ বিমান বাহিনীর কর্তৃক গোলাবর্ষণ মহড়া

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে