হাটহাজারীতে র্যাবের নতুন ক্যাম্প উদ্ভোধন

নজরুল ইসলাম,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।
রবিবার( ১৪ জুন ) হাটহাজারীর পৌর এলাকার আব্বাছিয়া পুল নামক স্থানে চট্টগ্রাম-নাজিরহাট সড়কের পাশে র্যাবের নতুন কার্যালয় উদ্ভোধন হয়।উক্ত ক্যাম্প উদ্ভোধন করেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন,বিপিএম,পিপিএম।
উদ্ভোধন উপলক্ষে সিপিসি-২ ক্যাম্পের অধিনায়ক মুশফিকুর রহমানের সঞ্চালনায় এক আলোচনা সভাই র্যাব মহাপরিচালক বলেন,র্যাব জম্মলগ্ন থেকে বিভিন্ন অপরাধমুলক কার্যক্রম দমনে কাজ করে আসছে।বিশেষ করে জঙি,মাদক নির্মুল,দুর্নীতি দমনে বিশেষ অবদান রেখে আসছে।
এর ধারাবাহিকতায় চট্টগ্রামের হাটহাজারী,রাউজান,ফটিকছড়ি ও পার্বত্য চট্টগ্রাম সন্ত্রাস ও অপরাধ দমনে এ ক্যাম্প সহায়তা করবে।
