করোনা রোগীর জন্য ফ্রী এম্বুলেন্স সেবা দিচ্ছে কক্সবাজার জেলা পুলিশ

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি ।।

একের পর এক মানবতার সেবায় নতুন দিগন্ত উন্মোচিত করছে জেলা পুলিশের মানবিক পুলিশ সুপার Masud Hossain মহোদয়  কক্সবাজারে যখন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দিন দিন  ঠিক তখনই নাগরিক সেবা নিশ্চিত করতে কক্সবাজার জেলা বাসীর জন্য ফ্রি এম্বুলেন্স সেবা নিয়ে হাজির হল জেলা পুলিশ। 

এই সমাজের জন্য কিছু করতে হাজার কোটি টাকার দরকার হয় না,তবে দরকার হয় মনমানসিকতার পরিবর্তন।

জেলা প্রশাসন জেলা পুলিশ যেভাবে করোনা মহামারী থেকে রক্ষায় আত্মনিয়োগ করছে সেভাবে যদি আমরা সাধারণ মানুষ সচেতন হতাম তাহলে হয়তো সমুদ্র শহরে মৃত্যুর মিছিল দেখতে হত না!

জেলাবাসীকে করোনা থেকে রক্ষা করতে প্রায় ৬০ জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছে তবুও আমাদের শুভ বুদ্ধির উদয় হচ্ছে না।

স্বাস্থ্যবিধি মেনে চলুন ঘরে থাকুন।

কক্সবাজারবাসীর পক্ষ থেকে জেলা পুলিশের এমন মহতী উদ্যোগ গ্রহণ করা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ধন্যবাদ মানবিক  পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার Iqbal Hossain মহোদয়কে।