নাগরিক কাগজের চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাজ্জাদ চৌধুরী

দেশের স্বনামধন্য ও বহুল প্রচারিত অনলাইন নিউজপোর্টাল নাগরিক কাগজের চট্টগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন তরুন ও উদীয়মান সাংবাদিক  সাজ্জাদ চৌধুরী।নাগরিক কাগজ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

জনাব সাজ্জাদ চৌধুরী এস ডি টেলিভিশনের ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অন্যান্য অনলাইন নিউজপোর্টাল ও দৈনিক পত্রিকায় প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক সাজ্জাদ চৌধুরী তাঁর নতুন কর্মস্থলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের কাছে সহযোগীতা কামনা করেছেন। একই সাথে চট্টগ্রম জেলার হালচিত্র তুলে ধরতে চট্টগ্রাম জেলাবাসী ও সহকর্মীদের সহযোগীতা কামনা করেন।পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিক সাজ্জাদ চৌধুরী সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।

নাগরিক কাগজ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা।