অবশেষে হাটহাজারীর মহাপরিচালক হলেন আল্লামা জুনায়েদ বাবুনগরী

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
উম্মুল মাদারিস আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম মাদ্রাসার মহাপরিচালক হিসাবে দীর্ঘদিন যাবত আল্লামা শাহ আহমাদ শফি সাহেব দায়িত্ব পালন করে আসছিলেন,তবে উনার ১০০ এর অধিক বয়স হওয়ায় বিভিন্ন সময়ে কঠিন অসুস্থতার মধ্যে বার বার পড়ে যাচ্ছেন।
এমতাবস্থায় উপমহাদেশের প্রাচীন প্রতিষ্ঠান মঈনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসার পরিচালনায় কিছুটা ব্যাঘাত ঘটছে বলে ধারণা করা হচ্ছে।
এবং হাটহাজারী মাদ্রাসা একটি জাতীয় কওমী হেড বলেও বিবেচিত হয়ে আসছে কওমিয়াঙ্গনের সকলের নিকট, তবে কওমিদের ভেতরে বিভিন্ন রাজনৈতিক দল থাকায় অনেক সময়েই অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকে।
যেমন- ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস, খেলাফতে আন্দোলন, ইসলামী ঐক্যজোট, জমিয়তে ওলামা সহ আরো কিছু রাজনৈতিক দল কওমী অঙ্গনে বিদ্যমান রয়েছে।
দীর্ঘদিন ধরে অসুস্থ! শতবর্ষী প্রবীণ আলেম আল্লামা আহমদ শফী মাদরাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে কারো নাম ঘোষণা করবেন করবেন বলে এমন একটি গুঞ্জন শুরু হয়েছিলো যোগাযোগ মাধ্যম বিভিন্ন সাইটে, এবং এরমধ্যে মাওলানা জুনায়েদ বাবুনগরি সহ বিভিন্ন ওলামায়ে কেরামের নাম সমূহ বিভিন্ন ধারায় মন্তব্য দিয়ে অনেকে স্ট্যাটাসও অব্যাহত রেখেছিলেন।
তবে যদিও এবিষয়ে অসুস্থ আহমদ শফী এক ভিডিও বার্তায় সোজাসুজি সতর্ক করে দিয়েছিলেন গুজব না ছড়ানোর জন্য।
এমন প্রেক্ষাপটে সকল জল্পনা-কল্পনা শেষে মজলিসে শুরার বৈঠক (১৭ জুন) বুধবার সকাল ১০ টায় মাদরাসা মিলনায়তনে আয়োজন করে বহু আলোচনা করা হয় একপর্যায়ে আলোচনা সম্পন্ন করে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত মহাপরিচালকের প্রধান এই দায়িত্ব আল্লামা জুনায়েদ বাবুনগরীর নিকট অর্পণ করা হয়।
