করোনা যোদ্ধা ডাক্তার মুহাম্মদ নুরুল হক এর ইন্তেকালে শোক প্রকাশ করেন নাগরিক কাগজের কক্সবাজার প্রতিনিধি

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি ।।

সালাম জানাই করোনা  যুদ্ধের সম্মুখ যোদ্ধা ।

ডাঃ মুহাম্মদ নুরুল হক। এলাকার সম্পদ। কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাধীন কুতুবজোম ইউনিয়নের প্রথম এম.বি.বি.এস  ডাক্তার।  বয়সে আমার ৫ বছরের ছোট এবং  সম্পর্কে আমার ভাইপো। সহজ, সরল, মেধাবী ও কর্মট  মানুষ। মাঝে মাঝে এলাকায় নাম মাত্র ফি-তে বা বিনা ফি-তে চিকিৎসা ক্যাম্প করতেন। যে কোন সময় বিনে পয়সায়  মোবাইল ফোনের মাধ্যমে এলাকার মানুষকে চিকিৎসা সংক্রান্ত যে কোনো পরামর্শ  দিতেন।

চলমান করোনা মহামারীতে ও একজন দায়িত্ববান সাহসী চিকিৎসা যোদ্ধা হিসেবে অসহায় রোগীদের করোনা চিকিৎসা সহ  অন্যান্য চিকিৎসা সেবা প্রদান করে  আসছিলেন । তিনি ছিলেন একজন নিষ্ঠাবান একজন দেশ প্রেমিক যুবক।

চট্টগ্রাম সরকারি মেডিকেল কলেজ হইতে এম.বি.বি.এস পাস করা এই যুবককে মহামারী করোনার জীবন ঝুঁকি ও টলাতে পারেনি তার দায়িত্ব বোধ হতে। পেশাগত ভাবে ছিলেন চট্টগ্রাম  মেট্রোপলিটন  হাসপাতালে সিনিয়র  আবাসিক মেডিকেল অফিসার ।

অবশেষে আজ ভোর ৬:৪৫ ঘটিকার সময় কর্মস্থল চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে  ইন্তেকাল করেন, করোনা যুদ্ধের অকুতোভয় সম্মুখ যোদ্ধা জনাব ডাক্তার মুহাম্মদ  নুরুল হক। ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।

তাহার ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তার মৃত্যু এলাকার এবং দেশের অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

আমিন ।