যশোরে ইজিবাইকের সাথে ট্রাকের সংঘর্ষে নিহত -২

অনলাইন ডেস্ক।।
যশোরের শিল্প শহর নওয়াপাড়ায় যশোর– খুলনা মহাসড়কে ইজিবাইকের সাথে ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১ জন।
শনিবার(২০ জুন)সকালে যশোর– খুলনা মহাসড়কের নওয়াপাড়া পীর বাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সুত্রে জানাগেছে, আজ সকালে নওয়াপাড়া পীরবাড়ির সামনে মহাসড়কে খুলনা অভিমুখি একটি ট্রাক ( ঝিনাইদহ– ট– ১১– ০১৫৬) নওয়াপাড়া বাজার অভিমুখে আসা একটি ইজিবাইককে ধাক্কা দেয়।
এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইকের চালক অভয়নগরের রাজঘাট সাভারপাড়ার মনিরুল ইসলাম (৪০) এবং যাত্রী ফুলতলা উপজেলার মিজানুর রহমান বিশ্বাস (৬০) ঘটনাস্থলে নিহত হয়। অপর যাত্রী ফুলতলার যুগ্নিপাশা গ্রামের ইনামুল (২২) অাহত হয়। নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আহত ইনামুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন আহম্মেদ চৌধুরি দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
