হিলিতে সবজি চাষীদের মাঝে ফেরোমন ফাঁদ বিতরণ করছেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ

শাহিনুর আলম শাহিন হিলি (দিনাজপুর) প্রতিনিধি।।
‘‘মুজিব বর্ষ’’ উদযাপন উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলিতে নিরাপদ সবজি গ্রাম স্থাপনে সবজি চাষীদের মাঝে ফেরোমন ফাঁদ বিতরণ করছেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অর্থায়নে আজ রবিবার দুপুরে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে সবজী চাষীদের মাঝে এসব ফেরোমন বিতরণ করা হয়।
এসময় সেখানে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, উপজেলা প্রকৌশলী সাদিক আব্দুল্লাহ, কৃষি অফিসার শামীমা নাজনীন,প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরজেনা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলার ১৩৫ জন সবজী চাষীদের মাঝে ১ হাজার পিস ফেরোমন ফাঁদ বিতরণ ও ব্যবহারের কলা কৌশল সম্পর্কে চাষীদের নানা রকম পরামর্শ প্রদান করেন কৃষি অফিস।
