লালমনিরহাটে পিকাপ ভ্যান উল্টে ১জন নির্মান শ্রমিকের মৃত্যূ, আহত ৩

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট জেলার সারপুকুর এলাকায় পিকাপ ভ্যান উল্টে একজন নির্মান শ্রমিকের মৃত্যু ও তিনজন গুরুতর আহত।আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আদিতমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

রবিবার (২১জুন) রাত নটার দিকে লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলা সারপুকুর ইউনিয়ন সব দল প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট ঢালাই শেষে, কয়েকজন নির্মান শ্রমিক পিকাপ ভ্যান যোগে বাড়ী ফিরছিলেন।সারপুকুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শচীন মেম্বারের বাড়ির সামনে গর্তে অন্ধকারে পিকাপ ভ্যানটি উল্টে পড়ে গেলে, পিকাপের নীচে সুবল চন্দ্র (৫২) এক নির্মান শ্রমিক পড়ে ঘটনাস্থলে মৃত্যূবরন করেন।পিকাপ ভ্যানে থাকা আরো ০৩ নির্মান শ্রমিক এতে গুরুতর আহত হন।

আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া এলাকার রমেশ চন্দ্রের ছেলে উকিল চন্দ্র(৩৬) একই এলাকার হরিহরের ছেলে মনমোহন(৫৭) এবং আদিতমারি উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের সিদ্দিকির স্ত্রী মাহমুদা(৩৬)। আহতদের উদ্ধার করে এলাকাবাসী আদিতমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান।মৃত সুবল চন্দ্রের লাশ পুলিশ এসে সুরতহাল রিপোর্ট করেন।

আদিতমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ নুরআলম জানান, আহত উকিল চন্দ্র ও মহনমোহনের অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আমি বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি,প্রাথমিক তদন্ত শেষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।