রামপালে করোনায় আক্রান্ত আরো ৪ জন,মোট আক্রান্ত ১০

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের রামপালে নতুন করে আরো ৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে ৷ এদের মধ্যে ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মচারী ৷
রবিবার(২১ জুন) সন্ধ্যায় রামপাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল এসব তথ্য নিশ্চিত করেছেন ৷
তিনি জানান,গত ১৮ জুন নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছিল ৷রবিবার (২১ জুন) সেই রিপোর্ট হাতে পেয়েছি ৷সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ড্রাইভার মোঃ শফিক , স্টোর কিপার মোঃ ইসমাইল,ল্যাব টেকনিশিয়ান শরিফুল ইসলামের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে ৷এছাড়া আবু ওবায়েদ (দন্ত চিকিৎসক পলাশ) নামে অপর একজন করোনা পজিটিভ এসেছে ৷
এ নিয়ে রামপালে সর্বমোট ১০ জন আক্রান্ত হয়েছে।তার মধ্যে ১ জন মহিলা সুস্থ হয়েছেন এবং অপর ২ জন ঢাকাতে অবস্থান করছে ৷ এ নিয়ে রামপালে সর্বমোট করোনায় আক্রান্ত ৭ জন৷
