চকরিয়া ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে প্রস্তাবনা দেয়া হলো আজ

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি।।
করোনা আক্রান্তদের জন্য বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ‘চকরিয়া ফিল্ড হাসপাতাল’ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাবনা আজ মঙ্গলবার(২৩ জুন) বিকেল ৫টায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ শামসুল তাবরিজ মহোদয়ের কাছে দেয়া হলো।
হাসপাতালের প্রস্তাবনা ও নীতিমালা প্রদান করেন চকরিয়া ফিল্ড হাসপাতালের উদ্যোক্তাদের পক্ষে প্রফেসর এ কে এম গিয়াসউদ্দিন, ডা. মুসলেহ উদ্দিন ফারুক রিয়েল, সৈয়দ আলম কমিশনার, শামীমুল ইসলাম পাপেল, আমীর উদ্দিন প্রমুখ। উদ্যোক্তারা হাসপাতালের নীতিমালার বিশেষ দিক উল্লেখ করে বলেন, আক্রান্তরা এখন থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন এবং উদ্যোক্তারা কোনো প্রকার বেতন ভাতা গ্রহণ করবেন না।
ইউএনও জনাব সৈয়দ শামসুল তাবরিজ তাঁর পক্ষ থেকে সম্ভব সব রকম সহযোগিতার আশ্বাস দেন।
