রামপালে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স সহ করোনায় আক্রান্ত-২ জন

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের রামপালে নতুন করে আরো দুইজন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রন্তরা হলেন উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামের ফকির মনিরুজ্জামান (৫০) ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সিনিয়র স্টাফ নার্স নুরুন্নাহার (২৮)। এ নিয়ে রামপালে সর্বমোট ১২ জন আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ জন।

বুধবার(২৪ জুন) রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকর্তা সুকান্ত কুমার পাল এ তথ্য নিশ্চিত করে।

তিনি আরো বলেন আক্রান্তদের করোনার উপসর্গ দেখা দিলে গত ২২ই জুন খুলনা মেডিকেলে তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। ২৪ই জুন দুপুরে তাদের করোনা পজেটিভের রিপোর্ট আসে। আক্রান্তরা শারীরিক ভাবে অনেকটা সুস্থ থাকায় তাদের হোম আইসোলেশনে রাখা হয়েছেএবং তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের ও নমুনা সংগ্রহ করা হচ্ছে। উপজেলা প্রশাসন ঐ দুটি বাড়িসহ তাদের আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল বলেন, করোনার এই পরিস্থিতে এখন রামপাল বাসির আরও সচেতন হতে হবে ৷ অযথা ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকার জন্যে তিনি অনুরোধ জানান ৷ তিনি আরও বলেন, প্রশাসন কখনও জবরদস্তির মাধ্যমে নিয়ম মানাতে পারবে না ৷ তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে এবং মাস্ক ব্যাবহার করতে অনুরোধ জানান ৷