সাতক্ষীরা জেলা পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা জেলায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া/চুরি হওয়া ১৬ টি মোবাইল প্রযুক্তির মাধ্যমে উদ্ধার পূর্বক আজ বৃহস্পতিবার(২৫ জুন)সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত পুলিশ সুপার সাতক্ষীরা জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্যারের নির্দেশে প্রকৃত মালিকদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, মির্জা সালাহউদ্দিন।

উদ্ধারকৃত এই সমস্ত মোবাইল গুলির মধ্যে ২০১৭ সালে ১ টি এবং অবশিষ্ট ১৫ টি মোবাইল ২০১৯ হতে ২০২০ সালের বিভিন্ন সময়ে সাতক্ষীরা জেলার বিভিন্ন জায়গায় হারিয়ে যায়/চুরি হয়। মোবাইল গুলি সাতক্ষীরা, যশোর, নড়াইল, পটুয়াখালী, কুমিল্লা, গাইবান্ধা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে উদ্ধার করা হয়।

করোনা সংক্রমণজনিত পরিবর্তিত পরিস্থিতির কারণে মোবাইল উদ্ধার কাজ কিছুটা বিঘ্নিত হচ্ছে। তবে, হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সংরক্ষণ করা হচ্ছে।

যাদের মোবাইল হারিয়ে গেছে অথচ এখনো জিডি করেননি তাদের মোবাইলের সকল তথ্য, ঘটনার সময় ও তারিখ উল্লেখ পূর্বক সংশ্লিষ্ট থানায় জিডি করতে পারেন। সকলের সুবিধার্থে, মোবাইল হারিয়ে যাওয়া সংক্রান্তে নমুনা জিডি’র একটি কপি গত ১৯/০৬/২০২০ ইং তারিখ দুপুর ০১:২৫    ঘটিকায় এই টাইমলাইনে (Addl SP Satkhira Circle) আপলোড করা হয়েছিল। আগ্রহীরা উক্ত নমুনা জিডি অবলম্বনে সহজেই হারিয়ে যাওয়া মোবাইল এর ব্যাপারে জিডি করতে পারবেন।

Share this news as a Photo Card

25 June 2020

সাতক্ষীরা জেলা পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে