মোংলায় করোনায় কর্মহীন অসহায় মানুষের পাশে আমেরিকান প্রবাসী

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।
বাগেরহাটের মোংলায় করোনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন আমেরিকান প্রবাসী দিপু মৃধা।
শুক্রবার(২৬ জুন) সকাল ১০ টায় মোংলা উপজেলার শ্রমিক সংঘ চত্বরে কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী দেয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক।বিষেশ অতিথি হিসেবে ছিলেন,মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান,আবু তাহের হাওলাদার,মোংলা পৌর আওয়ামীলীগ এর সভাপতি,বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান,সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জান জসিম,উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,ভাইস চেয়ারম্যান মোঃইকবাল হোসেন, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হাওলাদার,চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম ও স্থানিয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে কর্মহীন ও হতদরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন।
সংক্ষিপ্ত বক্তৃিতায় সিটি মেয়র বলেন, আমেরিকা প্রবাসী দিপু মৃধা এই মহামারি দূর্যোগে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে আমি তাকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন,শুধু মোংলায় নয় মিঠাখালী,চাঁদপাই সহ দিপু মৃধা মোংলা উপজেলার সব ইউনিয়নে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। এ সময় দীপঙ্কর মৃধার প্রতিনিধি হিসেবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন শেখ আফজাল হোসন , মোঃ শাহ আলম ,মিহির মৃধা, সাগর মন্ডলসহ প্রমুখ।
