করোনা মহামারীতে ও থেমে নেই বাগদা চিংড়ি পুশ

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
আজ শনিবার(২৭ জুন)সকাল ১০.০০ ঘটিকায় আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের কমলাপুর গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাগদা চিংড়িতে পুশইন করার অপরাধে পুশইন কৃত মাছ জব্দ করে বিনষ্ট করা হয় এবং দোষী চার জন ব্যক্তিকে ৩৫০০/- (তিন হাজার পাচশত টাকা) জরিমানা করা হয়।
পুশইন না করার জন্য সকলকে সচেতন করা হয়।এছাড়া মাস্ক না পড়ায় ও সামাজিক দুরত্ব না মানায় পাচ জন ব্যক্তিকে পাচশত টাকা জরিমানা করা হয় এবং মাস্ক পড়া ও সামাজিক দুরত্ব বজায় জন্য সকলকে সচেতন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জনাব মীর আলিফ রেজা, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, আশাশুনি।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
