সেবার মনমানসিকতা নিয়ে মানব কল্যাণে কাজ করতে হবে : কেন্দ্রীয় যুবলীগ নেতা পাপ্পু

চাঁদপুর প্রতিনিধি।।

চাঁদপুর মতলব উত্তর উপজেলার যুব সমাজের অহংকার, নিঃস্বার্থ, পরোপকারী এবং পরিচ্ছন্ন রাজনীতি চর্চার এক উৎকৃষ্ট উদাহরণ কেন্দ্রীয় যুবলীগ নেতা বিশিষ্ট শিল্পপতি প্রিন্ট টেক্স গ্রুপের এমডি  আলহাজ্ব গোলাম রাব্বানী পাপ্পু।

করোনা ভাইরাসের কারণে চলমান পরিস্থিতিতে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। দেশের এ ক্রান্তিকালে খেটে খাওয়া মানুষরা কষ্টে রয়েছেন। অনেকে আত্মসম্মানের ভয়ে কাউকে মুখ ফুটে কিছু বলতেও পারছেন না। এসব বিবেচনা করে  পাপ্পু তার নিজস্ব অর্থায়নে কর্মহীন ও দিনমজুরদের জন্য চাল, আলু, পেঁয়াজ, তেল, ডাল, সাবান, থ্রি পিছ, লুঙ্গি বিতরণ করেন। মতলব উত্তর ও মতলব দক্ষিণ দু’ উপজেলায় বেড়িবাঁধ বেস্টিত ও দুর্গম চরাঞ্চলে ত্রাণকার্য পরিচালনা করতে গিয়ে তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়ে স্কয়ারে  চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে জনতার পাপ্পু জনতার কাছে ফিরে আসে।

পুরো উপজেলায় তিনি একজন শিক্ষানুরাগী হিসেবে পরিচিত। একাধীক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে শিক্ষা ক্ষেত্র ভূমিকা রেখে চলছেন তিনি।

উপজেলায় একজন দানবীর হিসেবেও পরিচিতির কমতি নেই গোলাম রাব্বানী পাপ্পু’র। ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান, গরীব মেধাবী ছেলে মেয়েদের পড়া লেখার খরচ ও উপযুক্ত গরিব পরিবারের মেয়েদের বিয়ের যাবতীয় খরচ বহন করেন তিনি।

রাজনীতিতে অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজকের এই অবস্থান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে প্রতিপক্ষ রাজনৈতিক দলের দমন পীড়ন সহ্য করেছেন। কখনও মুজিব আদর্শ বিচ্যত হননি।

আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন বারবার রাজপথে নির্যাতিত হয়েছেন। ওয়ান-ইলেভেনের সময় শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনে রেখেছেন সক্রিয় ভূমিকা পালন করেন পাপ্পু।

তার কর্ম দক্ষতায় কারণে এবং বিনয়ী আচার আচরণে তৃনমূল নেতা কর্মী ও সাধারণ জনগণের পাশাপাশি দলের নীতি-নির্ধারকের কাছে তিনি সুনজরে আছেন বলে জানা গেছে।

গোলাম রাব্বানী পাপ্পু বলেন, আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সেবার মনমানসিকতা নিয়ে মানব কল্যাণে কাজ করতে হবে। মনে রাখতে হবে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা আমাদের প্রত্যেককে মানুষের কল্যাণ ও সমাজের শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করার হিম্মত দিয়েছেন। তাই সেই আল্লাহর ইচ্ছা অনুযায়ী আমাদের মানুষ ও সমাজকে কিছু দিতে হবে এবং নিজেদের ভাগ্য উন্নয়নে বৈধ আয়রুজির ক্ষেত্রকে প্রসারিত করতে হবে।