করোনাকে জয় করলেন সিএমপি কমিশনার

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
২য় বারের মতো নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ার মাধ্যমে করোনাকে পুরোপুরি জয় করেন সিএমপি কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৭ হাজার পুলিশ সদস্যের অভিভাবক সিএমপি কমিশনার অত্র ইউনিটের সকল সদস্যের পাশাপাশি মহানগরীর সকল নাগরিককে নিরাপদ রাখার লক্ষ্যে শুরু থেকেই করোনা ভাইরাস প্রতিরোধে অসংখ্য বহুমুখী কার্যক্রম গ্রহণ করেন। সশরীরে প্রত্যেকদিন নগরীর বিভিন্ন স্থানে গিয়ে মানবিক কার্যক্রমের নেতৃত্ব দেন। অবশেষে গত ৮ই জুন নিজেই আক্রান্ত হন করোনা ভাইরাসে।
তারপর থেকে নিজ বাসায় আইসোলেশন, মনোবল চাঙ্গা রেখে অফিসের সকল কার্যক্রম চালিয়ে যান ডিজিটালি ও ভার্চুয়ালি।
দীর্ঘ ২০দিন পর আজ রবিবার(২৮ জুন) দ্বিতীয়বারের মতো নমুনা পরীক্ষায় নেগেটিভ হয়। করোনাকে সম্পূর্ণরূপে পরাজিত করায় স্বতস্ফূর্তভাবে রাজি হলেন প্লাজমা প্রদান করতে।
