সাতক্ষীরায় করোনা আক্রান্ত বাড়ি লকডাউন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরার আশাশুনি উপজেলায়  করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩০ জুন)উপজেলার বড়দল ইউনিয়নে আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষনা করা হয়।

এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান,বড়দল উপস্থিত ছিলেন। তাদের বাসায় মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার পৌছে দেয়া হয়েছে।স্বাস্থ্য বিভাগ হতে নিয়মিত তার শারীরিক অবস্থার খোজ রাখা হচ্ছে।

গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকের মাধ্যমে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা করা হয়েছে।আশাশুনি থানা নিয়মিত টহল এর ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা প্রশাসন, আশাশুনি ও ইউনিয়ন পরিষদ, বড়দল এর মাধ্যমে আক্রান্ত ব্যক্তির সার্বক্ষণিক খোজখবর রাখা হচ্ছে। সবাইকে অপ্রয়োজনে বাইরে বের না হতে অনুরোধ করছি। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করুন এবং নিরাপদ সামাজিক দুরত্ব মেনে চলুন।