উত্তর হলদিয়া সমাজ কল্যাণ পরিষদের উদোগে ফারাজ করিম এর জন্য দোয়া মাহফিল

এম.জামশেদুল আলম, রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি।
রাউজানের তারুণ্যর আইডল ফারাজ করিম চৌধুরী এর করোনা পজিটিভ ধরা পড়ে গত ৪দিন আগে।ফারাজ করিমের সুস্থতার জন্য উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে উপজেলা পর্যায়েও তার জন্য দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
তারই ধারাবাহিকতায় দোয়া মাহফিল আয়োজন করা হয় রাউজানের সর্বউত্তরের ফটিকছড়ি উপজেলার পার্শত্ব এলাকা হলদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে উত্তর হলদিয়া সমাজ কল্যাণ নামক সামাজিক সংগঠন,এই সংগঠন ইতিমধ্যে বিভিন্ন সামাজিক,শিক্ষামূলক ও সেবামূলক কর্মসূচি পালন করে বেশ সাড়া জাগিয়েছে।এই সংগঠনে তরুণ ও যুবকদের সম্নয়ে ভালোই কাজ করে যাচ্ছেন।
বুধবার (১জুলাই) সন্ধ্যা ৭টায় রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এর পুত্র ফারাজ করিম চৌধুরী এর জন্য মিলাদ কিয়াম ও দোয়া মাহফিল আয়োজন করেন।এতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক,সদসবৃন্ধ ও উপদেষ্টামন্ডলী।
এতে অত্র সংগঠনের অর্থ-সম্পাদক এম.জামশেদুল আলমের সঞ্চালনায় সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন অত্র সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন,অত্র সংগঠনের উপদেষ্টা ও ৪নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মুসলেহ উদ্দিন কাউছার, সহ-সভাপতি নাবিল হাসান,সাধারণ সম্পাদক রেজাউল করিম,সাংগঠনিক সম্পাদক নজিবুল চৌধুরী, আলমগির হোসেনসহ অন্যান্য নেত্রীবৃন্ধ।সকলের সুরে ছিলেন একি কন্ঠ একি সুর ফারাজ করিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু। আখেরি মুনাজাত করেন অত্র সংগঠনের সিনিয়র সদস্য মওলানা মোহাম্মদ ওবাইদুল্লাহ।
রাউজান উপজেলার এমপি,উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান ও প্রবাসীসহ এলাকার,উপজেলার ও দেশের সর্বস্তরের মানুষের জন্য দোয়া করা হয়।
