আশাশুনি থানায় বিশেষ অভিযানে আটক ০৪ চাঁদাবাজ

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরার আশাশুনি থানায় বিশেষ অভিযানে চার চাঁদাবাজকে আটক করেছে পুলিশ।
সোমবার(৬জুলাই)আশাশুনি এলাকা হইতে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, জনৈক বস্কিম চন্দ্র বৈদ্দ্য (৩২), পিং-মৃত সুধান্য কুমার বৈদ্দ্য, সাং ও থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরার নিকট হইতে ১০,৩৫০/- টাকা চাঁদা নেওয়ার অভিযোগ থানায় দায়ের করিলে উক্ত অভিযোগের প্রেক্ষিতে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের দিক নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার, দেবহাটা সার্কেল জনাব মোঃ শেখ ইয়াছিন আলী স্যারের তত্ত্বাবধানে এবং আশাশুনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মামুন হোসেন ও তার সঙ্গীর ফোর্স এর সহায়তায় আসামী ১। মোঃ আবু বক্কর সিদ্দিক (৩৫), পিং-মৃত অহেদ আলী গাজী, ২। সেলিম রেজা (২১), পিং-আদম আলী সরদার, ৩। মোঃ মোস্তাকিম (১৬), পিং-হাসান গাজী, ৪। আলামিন হোসেন (২২), পিং-মোঃ রফিকুল ইসলাম, সর্ব সাং ও থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরাদের আশাশুনি এলাকা হইতে গ্রেফতার করেন।
এসংক্রান্তে থানায় পেনাল কোড আইন এর ৯(০৭)২০২০ মামলাটি রুজু করা হয়। আসামীদেরকে বিচারার্থে ইং-০৬/০৭/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
