পারুলিয়াতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
সোমবার(৬ জুলাই)বেলা ১১-১৫ মিনিটে,২০১৯-২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) অর্থায়নে,সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে পারুলিয়া ইউনিয়নের ৩ জন দুঃস্থ ও অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন দেবহাটা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাজিয়া আফরীন ।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম ও দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুবক্কর গাজী ।
