চট্টগ্রামে ৫০০০ পিস ইয়াবা ও ০১টি ট্রাক সহ গ্রেফতার ০২

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অভিযানে ৫০০০ পিস ইয়াবা ও ০১টি ট্রাক সহ  ০২ জনকে গ্রেফতার করা হয়।

সোমবার(৬ জুলাই)চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ঈদগাঁ কাঁচারাস্তার মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

জানা যায়,চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি- বন্দর) জনাব মোঃ গোলাম ছরোয়ার এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ আলমগীর এর নেতৃত্বে ১৭ নং টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ঈদগাঁ কাঁচারাস্তার মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০০ পিস ইয়াবা ও ০১টি ট্রাক সহ মোঃ ইসমাইল হোসেন (২৭) ও মোঃ সোহেল মিয়া (৩০)দ্বয়কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।