কচুয়ায় নতুন আরো ৪ জন করোনা রোগী সনাক্ত

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়া উপজেলায় নতুন করে আরো ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৪ জন।
বুধবার(৮ জুলাই) দুপুরে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিশংকর পাইক জানান, ৪জুলাই পিসিআর ল্যাবে পাঠানো নমুনায় ৪জনের পজিটিভ রিপোর্টে আসে। এদের মধ্যে এক দম্পতি সহ ৪জন আক্রান্ত।
আক্রান্তরা উপজেলা সদরের এক কর্মকর্তা ও তার স্ত্রী, টেংরাখালী এলাকার একজন ও কামারগাতি এলাকার একজন পুরুষ।
এদেরকে হোম আইসোলেশনে রাথা হয়েছে। তারা সকলেই সুস্থ্য আছেন। তিন বাড়ি লকডাউন করা হয়েছে।
