হিলিতে ভাতাভোগীদের মাঝে ভাতা কার্ড বিতরণ

শাহিনুর আলম শাহিন,হিলি(দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের হিলিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সামাজিক সুরক্ষা বলয় সৃষ্টির লক্ষ্যে হাকিমপুর(হিলি) পৌরসভার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিক।
আজ রবিবার(১২ জুলাই) দুপুরে হাকিমপুর (হিলি) পৌরসভার আয়োজনে উপজেলার হলরুমে পৌর মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে ৩৩৫ জন ভাতাভোগীদের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেরায়ম্যান হারুন উর রশীদ হারুন, উপজেলা নিবার্হী অফিসার আব্দুর রাফিউল আলম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কামরুজ্জামান,হাকিমপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন সহ প্রমুখ।
