মহেশখালীর মাতারবাড়ীতে অরক্ষিত বেড়িবাধ পরিদশনে পাউবোর কর্মকর্তা

মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাগর তীরবর্তী সাইরারডেইল জেলে পাড়া অরক্ষিত বেঁড়িবাধ পরির্দশন করেছেন কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) নিবার্হী প্রকৌশলী প্রবীন কুমার।

শনিবার (১৮ জুলাই)  দুপুর ২ টার সময় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল জেলে পাড়া উক্ত অরক্ষিত এলাকা পরির্দশন করেন তিনি। পাউবো কর্মকর্তা অরক্ষিত এলাকা পরিদর্শন করে আপাতত পানির তোড় ঠেকাতে জিইও ব্যাগ দিয়ে বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানিয় ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ,ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা প্রমূখ।

উল্লেখ্য,মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল জালিয়া পাড়া এলাকায় অরক্ষিত বেড়িবাঁধ দিয়ে বঙ্গোপসাগরের জোয়েরের পানি লোকালয়ে প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ভেঙে যায় ঘর-বাড়ি রাস্তা-ঘাট। স্থানিয় চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ সংশ্লিষ্ট দপ্তরে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ বন্ধ করতে আকুল আবেদন করার পর ইউনিয়নের উত্তর সাইরার ডেইল জিও ব্যাগ দিয়ে হলে বিধ্বস্ত বেড়িঁবাধ সংস্কার করা হয়েছে। তবে সাইরার ডেইলের জেলে পাড়া অরক্ষিত এলাকায় দিয়ে জোয়ারের পানিতে ঘর-বাড়ি ডুবে যাওয়ায় উপরি মহলে জানানোর পর পানি উন্নয়নে বোর্ডের উক্ত কর্মকর্তা পরির্দশনে এসে খোঁজ খবর নেন। টেকসই বেড়িঁবাধ নিমার্ণের দাবি জানান  স্থানিয় এলাকাবাসী।