দুমকিতে লুথার‌্যা‌ন হেলথ কেয়ার হাসপাতাল থেকে ৫টি বিদেশী মদের বোতল উদ্ধার

মো.সুমন মৃধা,দুমকি(পটুয়াখালী ) প্রতিনিধী।।

পটুয়াখালী দুমকিতে লুথার‌্যান হেলথ কেয়ার হাসপাতালেরকালবাড়িহাউজে ০৫ টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে

গতকাল (১৯ জুলাই) রবিবার দুমকি উপজেলা নির্বাহী অফিসার তদন্তকারী টিমের(আহ্বায়ক) জনাব, শঙ্কর কুমার বিশ্বাস, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তদন্তকারী টিমের সদস্য জনাব, আমিনুল ইসলাম সালাম এর নেতৃত্বে  বিকাল ৪টার দিকে অভিজান চালিয়ে মদের বোতল উদ্ধার করা হয়

উপজেলা নির্বাহী অফিসার তদন্তকারী টিমের (আহ্বায়ক) জনাব, শঙ্কর কুমার বিশ্বাস বলেন, একটি সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্রকরে হাসপাতাল কতৃপক্ষ তাদের বহিরাগত চিকিৎসাসেবা বন্ধকরে দেয়। তার প্রেক্ষিতে গত ১৪//২০২০ তারিখে পটুয়াখালী জেলা প্রশাসক জনাব, মোঃ মতিউল ইসলাম চৌধুরী হাসপাতালটি পরিদর্শন আসে চিকিৎসা সেবা পূর্নবহাল করেন এবং  লুথার‌্যা হেলথ কেয়ার হাসপাতালের নানা অনিয়ম এর অভিযোগ এর কারনে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেন। যার ধারাবাহিকতায় আজ সকল মদের বোতল উদ্ধার করা হয়